শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়াতে ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়াতে ভাইয়ের হাতে ভাই খুন

 

ব্রাহ্মণবাড়িয়ার সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বড় ভাই ও তার পরিবারের হামলায় ছোট ভাই মোহাম্মদ ইয়াকুব ভূঁইয়া (৪৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব একই এলাকার মৃত সুরুজ ভূঁইয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড় ভাই ইছহাকের সঙ্গে ইয়াকুবের বিরোধ চলে আসছিলো। সকালে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ইছহাক তার দুই ছেলে ও স্ত্রী নিয়ে ইয়াকুবের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ইয়াকুব মারা যান।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

এসএ/দীপ্ত নিউজ