শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক
ফেনসিডিলসহ চালক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের পেছনে রাখা ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক রফিকুল মণ্ডলকে আটক করা হয়। সে বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মণ্ডলের ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১ জুলাই) রাত ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩০ ইয়ার্ডে পণ্যবাহী ট্রাকে অভিযান চালায় বিজিবি ও কাস্টমস।

গাড়িটির নম্বর– WB-25, E-2372. এটি ছিল কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাক।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য বেনাপোল কাস্টমসের একটি টিম বন্দর অভ্যন্তরে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় wb-25,E-2372 নম্বরের গাড়িটি শনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় ওই ট্রাকচালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ