শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

বুবলী জানালেন বিয়ের দিন–তারিখ

আদীব জামাল
আদীব জামাল
বুবলী জানালেন বিয়ের দিন–তারিখ
বুবলী জানালেন বিয়ের দিন- তারিখ

সন্তানের খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলী।  সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাঁর বিয়ের খবরটি জানালেন।

টাইমস স্কয়ারে শাকিব খান ও বুবলী।
টাইমস স্কয়ারে শাকিব খান ও বুবলী।ছবি: ফেসবুক।
একই সঙ্গে শাকিব খানের সঙ্গে তোলা তাঁর তিনটি ছবি প্রকাশ করেন। বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের তারিখ ২০১৮ সালের ২০ জুলাই। বুবলী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’

বুবলী জানিয়ে দেন, পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলী।

 

প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজন চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?

শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা যায়, বুবলী মা হয়েছেন, তা–ও ২০২০ সালের ২১ মার্চ। গত শুক্রবার তাঁরা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিষয়টি সামনে আনলেন। সন্তানের বিষয়টি সামনে আনার মধ্য দিয়ে কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়—সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন শাকিব খান ও শবনম বুবলী।

 

শাকিব খানের সঙ্গে গত শুক্রবার সকালে কথা হয় প্রথম আলোর। অল্প কথায় তিনি শুধু এটুকুই বলেন, ‘শেহজাদ খান বীর আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

প্রায় একই সময়ে কথা হয় শবনম বুবলীর সঙ্গেও। তিনিও প্রথম আলোকে বললেন, ‘শেহজাদ খান বীর আমার ও শাকিবের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’