শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে । চলতি মেয়াদে বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন তামিম ইকবালও। তবে এই মেয়াদের পর আর কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না সাবেক এই অধিনায়ক।

রবিবার (২৪ ডিসেম্বর) বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, চুক্তিতে না রাখতে তামিম নিজেই অনুরোধ করেছেন।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকলে আকস্মিক অবসরের ঘোষণা দেন সাবেক অধিনায়ক তামিম। পরদিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তারই নির্দেশে অবসর ভেঙে দলে ফেরার কথা জানান তামিম। দীর্ঘ আড়াই মাস পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার।

জালাল বলেন, ‘সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আীয়। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে জানিয়েছে। সে চেয়েছে এখন না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করবে।‘

 

আরও পড়ুন: রাজনৈতিক ডামাডোলের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে তামিমের সাক্ষাৎ

 

আল/ দীপ্ত সংবাদ