শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলের পাঁচ দলের নাম ঘোষণা করল বিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলের পাঁচ দলের নাম ঘোষণা করল বিসিবি

দ্বাদশ বিপিএলের জন্য পাঁচটি দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে মালিকপক্ষ পরিবর্তনের কারণে দলগুলোর নাম বারবার বদলানো হতো, যা নিয়ে সমালোচনাও থাকত। এবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করায় সব কিছু স্থির হলো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়েছে।

পাঁচ দলের মধ্যে তিন কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে বিপিএলে। পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে দুই দল। যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।