শিরোনাম
রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলের আগামী আসর থেকে বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব নেবে বিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলের আগামী আসর থেকে বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব নেবে বিসিবি

পারিশ্রমিক বিতর্ক ও বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার অনিশ্চয়তা ঘিরে সমালোচনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় সিদ্ধান্ত নিল। এখন থেকে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক ও লজিস্টিকস ব্যবস্থাপনার পুরো দায়িত্ব বিসিবির হাতে থাকবে।

এক বিবৃতিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।’

বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। আর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

আল