শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

বিদ্যালয় বন্ধ রেখে মাঠে বিএনপি নেতার হেলিকপ্টার অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদ্যালয় বন্ধ রেখে মাঠে বিএনপি নেতার হেলিকপ্টার অবতরণ

জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি নেতার নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ হেলিকপ্টারে বিদ্যালয় মাঠে অবতরণ করে গণসংযোগ করেন।

ঢাকা থেকে নিজ এলাকায় এসে তিনি জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে নিজেকে প্রার্থী হিসেবে প্রচারণা চালান। যদিও এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোস্তাজিফুর রহমান বাবুল। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শুভর এ প্রচারণা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

নেতার আগমন উপলক্ষে বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। এতে বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণির সকল শ্রেণির পাঠদান বন্ধ হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয় মাঠে অনেক মানুষের সমাগম ও মাইকের উচ্চ শব্দের কারণে পাঠদান চালানো সম্ভব হয়নি, তাই বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে।

শিক্ষার্থীরাও জানায়, আজ আমাদের স্কুলে বড় নেতা আসবে বলে ছুটি দিয়ে দেয়া হয়েছে।