শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
শিক্ষা

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে আজ শুক্রবার (১২ মে) অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

এবারের বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন আবেদন করে। এ হিসেবে প্রতি আসনের জন্য পরীক্ষার্থী ছিলো প্রায় ৬৯ জন (৬৮.৬৫)।

শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যথারীতিতে চলবে ঢাবির চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

যূথী/দীপ্ত সংবাদ