শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

‘বিগত সরকারের শিক্ষাব্যবস্থা মানুষকে ধর্মবিরোধী বানিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘বিগত সরকারের শিক্ষাব্যবস্থা মানুষকে ধর্মবিরোধী বানিয়েছে’

ইসলামিক শিক্ষার পরিবর্তে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করে বিগত স্বৈরাচার সরকার যে শিক্ষাব্যবস্থা কায়েম করেছে, তাতে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে ধর্মবিরোধী বানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে যশোর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিন এমন মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার যে শিক্ষাব্যবস্থা কায়েম করেছে, তাতে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে ধর্মবিরোধী বানিয়েছে। ওই শিক্ষা ব্যবস্থা চালু করে মূলত মানুষের চরিত্রকে নষ্ট করার চেষ্টা কর হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে দেশ এবং জাতির কল্যাণ সম্ভব হবে।’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম এবং জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুলস।

জুবায়ের/ইএ/দীপ্ত নিউজ