শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নাগরপুরে লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নাগরপুরে লিফলেট বিতরণ

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতা কর্মীসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের নেতৃত্বে নাগরপুর কলেজ মাঠ থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে নাগরপুর উপজেলাসহ গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় দেলদুয়ার নাগরপুরের শিক্ষা চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও শরিফুল ইসলাম স্বপন বিশ্বাস করেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

সুমন খান