জনগণের সাড়া মেলায় সরকারবিরোধী আন্দোলন ঠিকপথেই আছে বলে মনে করেন বিএনপি নেতারা। রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, বিএনপি জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে পেরেছে। সরকার বাধা দেয়ার চেষ্টা করায় নেতাকর্মীরা বেশি উজ্জীবিত হয়েছে। তবে আন্দোলন সফল হওয়ার চিহ্ন এখনো দৃশ্যমান নয়।
বিএনপি গত কয়েক বছর ধরে সরকারবিরোধী নানা কর্মসূচি পালন করলেও, তাতে জনসম্পৃক্ততা ছিল কম। গত বছর থেকে বিএনপির কর্মসূচিতে জনসম্পৃক্ততা বেড়েছে। বিএনপি নেতারা বলছেন, তাদের দাবি জনকল্যাণমূলক বলেই জনগণের উপস্থিতি বেড়েছে।
রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, বিএনপি জনগণকে যে বার্তা দিতে চেয়েছিল তা সফলভাবে পৌঁছেছে। সরকার বাধা দেয়ার চেষ্টা করায় নেতাকর্মীরা বেশি উজ্জীবিত হয়েছে। তবে, সবাই আশা করেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের অধিকার নিশ্চিত হোক।