শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বাবার ধারালো অস্ত্রের আঘাতে মাদকাসক্ত ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবার ধারালো অস্ত্রের আঘাতে মাদকাসক্ত ছেলে নিহত

নাটোরের সিংড়ায় শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে বাবার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে বাবা শহিদুল ইসলাম পলাতক।

শনিবার (১৬ আগস্ট ) রাতে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায় মা–বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। এরই জের ধরে কয়েক দফায় বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার রাতে বাবা শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাবা শহিদুল পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাহেদুল/আল