শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
সারাদেশ

বাগেরহাটে তাঁতী লীগের অফিসে হামলা

আদীব জামাল
আদীব জামাল
বাগেরহাটে তাঁতী লীগের অফিসে হামলা

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে আ.লীগের অঙ্গ সংগঠন তাঁতী লীগের অফিসে ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা।

শনিবার (১৯ আগষ্ট) গভীর রাতে বেমরতা ইউনিয়নের চরগ্রামে ৪নং ওয়ার্ডে তাঁতী লীগের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার (২০ আগষ্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

চরগ্রামের স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বিলু বলেন, তাঁতী লীগের অফিসের নিচে আমার দোকান। গভীর রাতে কে বা কারা এসে এখানে ভাংচুর চালায়। সকালে এসে দেখতে পাই অফিসে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আমাদের এমপি শেখ হেলাল ও শেখ তন্ময়সহ বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাই।

বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, বাগেরহাটে তাঁতী লীগের কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দূর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের এমপি শেখ হেলাল ও শেখ তন্ময় এর ছবি ভাংচুর করেছে। আমি খবর পেয়েছি, গভীর রাতে এখানে পিকনিক করেছে কিছু স্থানীয় ও বহিরাগত লোকজন। আমাদের ধারনা ওই সব লোকজন এই হামলা চালিয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, গভীর রাতে তাঁতী লীগের অফিসে ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ