শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা,নেই মাহমুদউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা,নেই মাহমুদউল্লাহ

এবারের এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। আসন্ন এই আসরের জন্য স্কোয়াড দেওয়ার শেষ সময় হিসেবে ১২ আগস্ট সময় বেধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শেষ দিনেই দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণা করেন।

১৭ সদস্যের দলে ডাক পড়েনি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এশিয়া কাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় এবং তানজীদ তামিম।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ