শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
সারাদেশ

বসতঘরে উল্টে পড়ল কাভার্ডভ্যান, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বসতঘরে উল্টে পড়ল কাভার্ডভ্যান, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং বাবা বাবা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ মে) রাত ২টায় টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ মে) ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল–জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসতঘরে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মারা যান মা ও মেয়ে। এ ছাড়া গুরুতর আহত হন বাবা গনেশ।

মরদেহগুলো উদ্ধার করে ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। ঘাতক পিকআপটিকে জব্দ করেছে পুলিশ।

 

সুমন খান/আফ/দীপ্ত নিউজ