রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দীপ্ত টিভির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে তৃতীয়বারের মতো দেয়া হলো দীপ্ত অ্যাওয়ার্ড

গত এক বছরে দীপ্ত টিভিতে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেএর আলোচিত ওয়েব ফিল্মগুলোর শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় এই প্রতীক্ষিত পুরষ্কার।

তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মাসব্যাপি দীপ্ত টিভির বিভিন্ন অনুষ্ঠানের শিল্পী ও কলাকুশলীদের ভোট দেন দর্শকরা। চ্যানেলটির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত ভোট ও জুরি বোর্ডের বিচার বিবেচনায় চূড়ান্ত করা হয় বিজয়ীদের।

বৃহস্পতিবার (১৬ নবেম্বর) টেলিভিশটির কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩। এবার ৬টি বিভাগে মোট ১৪ জনকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানের শুরুতেই গুনী অভিনয়শিল্পী দিলারা জামানের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা।

এবার বিভিন্ন বিভাগে পুরষ্কার জিতেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, পূজা চেরিসহ অনেকে।সঙ্গীতশিল্পী রাজিব, প্রতিক হাসান, রেহান রাসুল, অবন্তী সিঁথি ও আনিকা সুরের মূর্ছনায় দারুণ এক সন্ধ্যা উপভোগ করে দর্শকরা। এছাড়া উপমা ও রেজমিন সেতুর নাচ মুগ্ধ করে সবাইকে।

১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩এর পুরো আয়োজন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More