শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২০০ জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২০০ জেলে

 

ঘূর্ণিঝড় মিধিলি‘র প্রভাবে বঙ্গোপসাগরে ‘এফবি নিশাত‘ নামক একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনা পাথরঘাটার ছালাম মিয়ার ‘এফবি নিশাত‘ নামের ট্রলারটি প্রবল ধমকা হাওয়ার কবলে পড়ে উল্টে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।

তিনি আরও জানান, সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। এছাড়াও পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলাসহ ২০০ জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দক্ষিণ স্টেশনে কোষ্টগার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ