শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার
তাসনিয়া রহমান

ধানমন্ডির একটি বাসা থেকে তাসনিয়া রহমান (২৬) নামে এক মডেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাসনিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরের দিকে ঐ ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপর দ্রুত তাকে একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাসনিয়াকে মৃত ঘোষণা করেন।

রাজধানী ধানমন্ডির একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন তাসনিয়া। একই বাড়ির চারতলায় থাকতেন তাঁর মা–বাবাসহ পরিবারের অন্য সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাসনিয়া ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। কী কারণে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে, তা এখনো জানা যায়নি।

কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাসনিয়া রহমান। এর আগে একাধিকবার ফেসবুক লাইভে এসে অনেক ধরনের সমস্যার কথা বলেন তিনি। গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছিলেন তাসনিয়া। তখন তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।

অভিনয়ে নবাগত ছিলেন তাসনিয়া। কয়েকটি চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

 

আল / দীপ্ত সংবাদ