শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
রাজনীতি

শেখ হা‌সিনাকে ‘ফ্যাসিস্ট’ বলে প্রচার আমি করে‌ছি: আন্দা‌লিব পার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হা‌সিনাকে ‘ফ্যাসিস্ট’ বলে প্রচার আমি করে‌ছি: আন্দা‌লিব পার্থ
ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

শেখ হা‌সিনা‘কে ‘ফ্যাসিস্ট’ বলে প্রচার আমি করে‌ছি। সালমান এফ রহমান‘কে ‘দরবেশ বাবা’ উপা‌ধি দিয়ে‌ছি বলে মন্তব্য করেছেন বিজে‌পি চেয়ারম্যান ও ভোলা–১ আসনে বিএন‌পি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

শ‌নিবার (২৪ জানুয়ারি) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিজে‌পি কার্যালয়ের সামনে ভোলা–১ আসনে ;গরুর গা‌ড়ি; প্রতীকের গণসং‌যোগ অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

আন্দা‌লিব পার্থ বলেন, আমি কোনো মারামা‌রি ও হানাহা‌নির রাজনীতি করি না, তা পছন্দও ক‌রি না। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প‌রিচ্ছন্ন রাজনী‌তি করতে চাই।

তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করত না। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।

আগামীতে জনগণের ভোটে সংসদে গেলে ভোলা–ব‌রিশাল সেতু ও মে‌ডিকেল কলেজসহ নানা উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রু‌তি দেন বিজে‌পি চেয়ারম্যান ও ভোলা–১ আসনে বিএন‌পি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।।

এর আগে, দুপুরে ঢাকা থেকে ভোলা জেলার খেয়াঘাট এলাকা আসেন আসেন আন্দা‌লিব রহমান পার্থ। এসময় লক্ষা‌ধিক নেতাকর্মীরা তাকে বরণ করে নেন।

 

এসএ