শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে ২ যুবদল কর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে ২ যুবদল কর্মী গ্রেপ্তার

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

জানতে চাইলে উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ সাতটি রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।