শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে ভারতীয় সীমান্তের কাছে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতি ও শুক্রবার (৬ ও ৭ মার্চ) ভোরে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিজানে কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। অবৈধভাবে দেশে আনা জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রি–পিস, শাল কাপড়, মেয়েদের জামা, শার্ট, প্যান্ট, বিস্কুট, ক্রোকারিজ আইটেম, টু–পিস, পন্স পাউডার, চিনি, মোবাইল ফোন, ট্রলি ব্যাগ, জায়নামাজ, কিসমিছ সহ ভারতীয় মেহেদী। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ২৬ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির

নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আল মামুন/ইএ/ দীপ্ত সংবাদ