প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ’সহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত–৪ বিচারক মো. রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ–পরিচালক মো. সালাহউদ্দিন।

মামলায় অন্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক রাজউক চেয়ারম্যান পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ–পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রী একান্ত সচিব–১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। অপর সব আসামি পলাতক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More