শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রবাসীদের মাধ্যমে নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসীদের মাধ্যমে নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশ–স্কটল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি‘র অফিশিয়াল ফেসবুক পেজে অভিনব পদ্ধতিতে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিরা। কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালেশিয়া, সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার–জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করে।

ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আছেন নাহিদা–জাহানারাদের মতো অভিজ্ঞরাও।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জোতি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঝর্ণা আক্তার, রিতু মনি, সুভানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

উল্লেখ্য, এবারের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় টুর্নামেন্ট, আমিরাতে সরিয়ে নেয় আইসিসি।

 

মোহাম্মদ হাসিব/এসএ