মে দিবস উপলক্ষ্যে দীপ্ত টিভির ফেসবুক পেইজে আয়োজিত ক্যাম্পেইন “শ্রদ্ধা সেই মানুষটিকে”–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
গত ২৩ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে সেরা ৩ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দীপ্ত টিভি‘র হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম।এসময় উপস্থিত ছিলেন চ্যানেলটির ম্যানেজার (স্ক্রিপ্ট রাইটিং, প্রোগ্রাম) আফরোজ আহমেদ খান।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এবং মে দিবসের শ্রদ্ধা ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ভবিষ্যতেও দর্শকদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে।
এসএ