‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে আসবে না’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এনসিপি দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি, আসি বললেও আর কখনও ফিরে আসবে না।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি, আসি বললেও আর কখনও ফিরে আসবে না।’

সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুর জেলার গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, একটি বৃহৎ দল ট্রাঙ্কভর্তি গোলাবারুদ, পার্শ্ববর্তী বিদেশি শক্তি কিংবা টাকাপয়সা কোনো কিছু দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে।

তিনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বদলি করা হয়েছে। ক্ষমতার এমন অপব্যবহারের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এ সময় হাসনাত আব্দুল্লাহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার এবং জুলাই সনদ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহর গাংনীতে পৌঁছায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরে নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More