মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়াদৌলতদিয়া নৌরুট। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ নৌরুটে যানবাহন ও যাত্রী চাপ কমে যাওয়ায় গেলেও ঈদ মৌসুমে তা বেড়ে যায়।

বুধবার (১৮ মার্চ) বিকেল চারটার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়। সাভার, ধামরাই, গাজীপুর, আশুলিয়া অঞ্চলের কারখানাগুলো আজ ছুটি হওয়ায় এ নৌরুটে চাপ বেড়েছে। যাত্রীরা লঞ্চ ঘাট এলাকায় এসে লঞ্চের জন্য অপেক্ষায় থাকছেন। লঞ্চ ঘাটে ভেড়ানোর সাথে সাথে তা কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে।

কুষ্টিয়াগামী যাত্রী তোফায়েল আহমেদ বলেন, সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করি। দুপুরে কারখানা ছুটি হয়েছে। ঘাটে আসতে তেমন সমস্যা হয়নি। তবে ঘাটে তো লঞ্চের অনেক ভিড়। টিকেট কেটে সিরিয়ালে দাঁড়িয়েছি। লঞ্চ আসলে পারাপার হবো।

বিলকিস আক্তার নামের এক যাত্রী বলেন, লঞ্চের জন্য ২০ মিনিট ধরে অপেক্ষায় আছি। যাত্রীদের চাপ বেশি হওয়াতে সিরিয়ালে আছি। গত বছর লঞ্চ ঘাটে এতো ভিড় ছিলোনা। আজ একটু বেশি ভিড়।

পাটুরিয়া ঘাটের সুপার ভাইজার মনির খান বলেন, বেলা তিনটার পর থেকে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় যাত্রী চাপ বেড়েছে। তবে পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত লঞ্চ চলাচল করায় কোন ভোগান্তি নেই। ভিড় বেড়ে যাওয়ায় যাত্রীদের সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

জাহিদুল হক চন্দন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More