শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পাটুরিয়ায় ফেরি ডুবি; ২০ জনকে জীবিত উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পাটুরিয়ায় ফেরি ডুবি;  ২০ জনকে জীবিত উদ্ধার
ফেরি ডুবি

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে রজনীগন্ধ্যা নামে একটি ফেরি ডুবে গেছে।

এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। জানিয়েছেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি।

সকাল সোয়া ৮টায়, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে, ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরিটি ডুবে যায়। উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফেরিতে কাভার্ড ভ্যান ও পিকআপসহ ৯টি যানবাহন ছিলো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয়দের দাবি, পানি উঠে ফেরিটি ডুবে গেছে। বিআইডাব্লিউটিসি জানিয়েছে, উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে।

 

 

আল / দীপ্ত সংবাদ