শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পঞ্চগড়ের তামপাত্রা ৯ ডিগ্রির ঘরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ের তামপাত্রা ৯ ডিগ্রির ঘরে

হিমালয় কন্যা নামে খ্যাত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ওঠানামা করছে তামপাত্রার পারদ। গত দুই যাবৎ দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবারও কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস ।

গতকাল রবিবার সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস । দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ শনিবার সর্বোচ্চ এই তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ৭ হতে ৮ কিলোমিটার ।

সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিলায় জনজীবণে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে না হতেই তা আবার মিলিযে যাচ্ছে। বিকেল থেকেই শুরু হয় হীমশীতল বাতাস। রাত যত গভির হয় ঠান্ডা বাতাস আর শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেড় হননা । সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমুল ও নিন্ম আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় ভোহান্তি বেড়েছে কৃষি শ্রমিকদের। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কম হওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেড়িতে ।

বিপ্লব/আল