শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

নিলয়-সাফার প্রেমের কাঁটা রওনক হাসান !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিলয়-সাফার প্রেমের কাঁটা রওনক হাসান !
নিলয় আলমগীর ও সাফা কবির

অন্যরকম প্রেমের গল্পে দেখা যাবে রাশেদ ও জুথি নামের দুটি চরিত্র। যারা নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত শেষ নিঃশ্বাস পর্যন্ত। এমনই দুটি চরিত্র এবারের ঈদে দেখা যাবে নিলয় আলমগীর ও সাফা কবিরকে।

‘ওয়াদা’ নামের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মোঃ তৌফিকুল ইসলাম। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।

‘ওয়াদা’তে নিলয়–সাফার মাঝে ভিলেন সুলতান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।

নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়াদা’।

এসএ/দীপ্ত নিউজ