শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে ১২ টি ইটভাটাকে ৮১ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে ১২ টি ইটভাটাকে ৮১ লক্ষ টাকা জরিমানা
ভ্যাকু দিয়ে একটি ভাটাকে গুড়িয়ে দেয়া হয়

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার বক্তাবলিতে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

এসময় ১২ টি ইটভাটাকে ৮১ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব কাজী তানজীদ আহাম্মেদ।

পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ইটভাটার লাইসেন্স না থাকায় ভ্যাকু দিয়ে একটি ভাটাকে গুড়িয়ে দেয়া হয়। বন্ধ ঘোষনা করা হয় তিনটি ভাটাকে।

জরিমানা করা ইটভাটা গুলো হলো– মেসার্স সেলিম ব্রিক্স, মেসার্স বন্ধু বিক্স, মেসাস নিউ ব্রিক সান, জমজম ব্রিক্স, ধলেশ্বরী ব্রিক্স, চার চরহবিল ব্রিক্স, তৈয়ব ব্রিকস, নূরে মদিনা ব্রিকস, মহব্বত আলী ব্রিকস, নিউ নূর ব্রিকস ও রাকিব ব্রিকস।

অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মোজাহিদ জানান পরিবেশ মন্ত্রনালয়ের নির্দেশে ১০০ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই ইট তৈরি করত। তাই জরিমানা করা হয়েছে। সেখানে অবৈধ ইটভাটাসহ কলকারখানার মাধ্যমে বায়ুসহ পরিবেশ দূষন হচ্ছে সেখানে এ অভিযান চলবে।

 

আল / দীপ্ত সংবাদ