দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে জাল টাকার কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে জাল টাকার কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি থেকে জাল টাকার তিন কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ৷

শনিবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, শুক্রবার (৬ অক্টোবর) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ সাত লাখ আশি হাজার টাকার জাল নোট, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, গ্লাস, ট্রেসিং পেপারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, দূর্গাপূজাকে সামনে রেখে এই চক্রটি তৎপরতা বাড়িয়ে দেয়। এসব চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/দীপ্ত নিউজ