শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
অন্যান্য

নারায়ণগঞ্জে খড় বোঝাই ট্রাকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে খড় বোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাঁই হয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে মদনপুর–গোলাকান্দাইল সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক ভোরে মিরেরটেক বাজারে এসে থামে। খড় নামানোর অপেক্ষায়। পরে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে আগুন দিলে তারা ভেতর থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, অগ্নিসংযোগের ঘটনায় কোন হতাহত নেই। জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।