শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরে হাটের জায়গা দখলকারী ১০জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে হাটের জায়গা দখলকারী ১০জন কারাগারে

 

নাটোর সদর উপজেলার দত্তপাড়া হাটের জায়গা অবৈধ দখলকারী ১০জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ( ২০জুন) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন দখলদাররা। এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রওশন আলম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার দত্তপাড়ায় সরকারী ১ নং খাস খতিয়ান ভুক্ত হাটের নির্ধারিত ১২ শতক জায়গা দীর্ঘদিন ধরেই দখল নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা। এতে বসার জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়কের পাশেই নিজেদের উৎপাদিত কাঁচামাল বিক্রি করেন কৃষকরা।

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চলতি বছরে ৬ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান স্বতঃপ্রণোদিত হয়ে অবৈধ দখলদারিত্বের বিষয়টি পিবিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবার নির্দেশ দেন। পরে তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।

 

সাহেদুল আলম / আল /দীপ্ত সংবাদ