শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর–ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার আব্দুল খালেকের ছেলে মেজবাহ(২৫) ও একই এলাকার আব্দুর রহমানের মেয়ে মরিয়ম(১৯)।

স্থানীয়রা ও ঝলমলিয়া হাইওয়ে থানার উপ–পরিদর্শক জামিল হাসান অনিক জানান,আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার দিক থেকে এক যুবক ও যুবতি মোটরসাইকেল যোগে নাটোর শহরের দিকে থেকে যাচ্ছিলেন।

এসময়ে নাটোর শহরগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার গাজীর বিল এলাকায় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দুইজন ঘটনাস্থলে নিহত হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বাসটি জব্দ করলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়।সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলম / আল/ দীপ্ত সংবাদ