শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথমবারের মতো চার দিনব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে কমিউনিটি–ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক সেবায় শিক্ষার্থী নেটওয়ার্ক গড়ে তোলা এবং এ বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। ‘কর্মজীবনের জন্য ২০ ঘণ্টার প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মশালাটি গত ২১, ২২, ২৪ ও ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উদ্যোগটি যৌথভাবে বাস্তবায়ন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি–বাংলাদেশ (আইপিসিএস–বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (বিএনডিএএনএ)।

প্রশিক্ষণ কর্মসূচিটিতে প্যালিয়েটিভ কেয়ারের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ দক্ষতা, কমিউনিটি অংশগ্রহণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা, নার্সিং কেয়ার, আধ্যাত্মিক বিষয়াবলি, কেয়ারারদের চ্যালেঞ্জ এবং সামাজিক, অর্থনৈতিক ও আবেগগত বিষয়গুলোর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। এছাড়া মৃত্যু ও মৃত্যুপথযাত্রী রোগীদের সেবা, শোক এবং শোক–পরবর্তী সহায়তা বিষয়ক গুরুত্বপূর্ণ সেশনও অন্তর্ভুক্ত ছিল।

প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন ড. নাঈম আহমেদ, অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, ডা. নূরজাহান বেগম, ডা. মাহবুবা জাফরিন আহমদ, ডা. নিশা মর্তুজা, লায়লাতুল ফেরদৌস, রাহিমা আক্তার, শাহানা শারমীন, খালিদ আরাফাত অব্যয়, ডা. তাসনিম জেরিন, ডা. ওয়াই ওয়াই ম্রয় জন, ডা. মো. আশরাফ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি; রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি; মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, প্যালিয়েটিভ কেয়ার হলো একটি সমন্বিত সেবা পদ্ধতি, যার মাধ্যমে নিরাময়–অযোগ্য রোগীদের শারীরিক কষ্ট ও মানসিক অশান্তি লাঘব করে তাদের জীবনমান উন্নত করা হয়। পাশাপাশি এই সেবার মাধ্যমে রোগী ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সহায়তা নিশ্চিত করা হয়।