শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নওগাঁয় পদ হারালেন ছাত্রলীগের ১৪নেতা

আদীব জামাল
আদীব জামাল
নওগাঁয় পদ হারালেন ছাত্রলীগের ১৪নেতা

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড পাওয়া দেলােয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন,নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক (বাচ্চু), রায়হান সোবহান (রাসেল), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহ–সভাপতি সাব্বির সরদার।

এছাড়াও নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মন্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ–সম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেন।

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করেন তারা। ছাত্রলীগের এই নেতারা সংগঠনের নীতি ও আর্দশের পরিপন্থী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ