শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ও অজ্ঞাত হেলপারসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় বাস চালক গুরুতর আহত হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ফেনীর লালপুল হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পাবনা জেলা সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬) ও একজনের নাম পরিচয় এ রিপোর্ট লিখা পর্যন্ত পাওয়া যায়নি। আহত হলেন– যশোর জেলার জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে রফিক (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ফেনী লালপোল হাফিজিয়া এলাকায় আসলে সড়কের মধ্যে একটি ট্রাক হঠাৎ দাড়িয়ে যায়। এসময় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হয়। গুরুতর আহত হন বাসের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন। বাস চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সুপারভাইজার নিহত হন, চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে হেলপারের মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়েছে।তাকে আটকের চেষ্টা চলছে। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আল–মামুন