বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন সুখবর। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
শুক্রবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন আশরাফুল।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।
আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল।
“আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।”
(সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।)