শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে : ওবায়দুল কাদের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে : ওবায়দুল কাদের

বিএনপির ২৮ অক্টোবরের আন্দোলনের পরিণতি ১০ ডিসেম্বরের মত হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুধু ভোটের সময় নয়, আক্রান্ত হলেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে দলের নেতা–কর্মীদের নির্দেশ দেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে ২১ হাজারের বেশি মণ্ডপে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। যারা মণ্ডপে হামলা করে ও মূর্তি ভাঙে তারা দুবৃত্ত। শুধু প্রশাসন দিয়ে নয়, দলীয়ভাবেও এদের প্রতিহত করে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শুভবোধ নেই।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে উল্লেখ করে, তিনি বলেন, এই ব্যবস্থা দেশে আর প্রয়োগ করার সুযোগ নেই।

 

এসএ/দীপ্ত নিউজ