শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
শিক্ষা

ঢাবির প্রক্টরিয়াল টিমের একযোগে পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবির প্রক্টরিয়াল টিমের একযোগে পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিমের ১৪ সদস্যের মধ্যে ১৩ জন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দেয়া হয় বলে নিশ্চিত করেছেন সাবেক প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।

পদত্যাগকারী সদস্যরা হলেন– অধ্যাপক মাকসুদুর রহমান, ড. লিটন কুমার সাহা, ড. মাহবুবুল রহমান, মোহাম্মদ নাজির হোসেন খান, ড. মোহাম্মদ আবদুল মুহিত, ড. এমএল পলাশ, ড. সৌদ আহমেদ, সঞ্চিতা গুহ, ড. মোহাম্মদ হাসান ফারুক, মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা, ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইমাউল হক সরকার টিটু এবং ড. বদরুল হাসান।