শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ওই সিন্ডিকেট সদস্য বলেন, আজ জরুরি সিন্ডিকেট মিটিংয়ে ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র–শিক্ষক– কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে

কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

জরুরি এ সিন্ডিকেট সভা সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। আজ সিন্ডিকেটে শুধু ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেই আলোচনা করা হয় বলে জানা গেছে।