শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি বাসের সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি বাসের সংঘর্ষে আহত ২০

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। সংর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। একই সময় গোল্ডেন লাইন পরিবহনের অন্তত ২০ হাত দুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়। প্রায় একই সময় দূর্ঘটনার শিকার টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটির কিছুটা পিছনে নড়াইল এক্সপ্রেস এর একটি বাস রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লাগে, এসময় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেস এর বাসটির পিছনে ধাক্কা দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ৪টি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন,’খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। তারা সামান্য আহত। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে যানবাহন চলাচল উপযোগী করা হয়।