শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকালে মহাসড়কের ফেনীর রামপুর লাতু মিয়া সড়কের মাথায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকালে মহাসড়কের ঢাকামুখী ও চট্টগ্রামমুখী লেইনে পরিবহন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘন্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে সটকে পড়ে। অবশ্য কিছুক্ষণ পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গাড়ী ভাংচুর অথবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এসময় তারা বলেন, সরকার আগের মতোই পরিপত্র পরিপত্র খেলা শুরু করেছে। কাজেই আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। উল্টো ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।

মামুন/ আল/ দীপ্ত সংবাদ