শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি
যানবাহনের ধীরগতি

ঈদ যত ঘনিয়ে আসছে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ততই যানবাহনের চাপ বাড়ছে। ফলে কুমিল্লা ও ফেনী অংশে কমছে গাড়ির গতি। তবে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সক্রিয় রয়েছে প্রশাসন ও পুলিশ।

আগের মতো দীর্ঘক্ষণ সড়কে থাকতে হচ্ছে না বেশির ভাগ যান ও যাত্রীকে।

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায়, পুলিশ ও প্রশাসনের নজরদারির পাশাপাশি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের কয়েকটি জায়গায় যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

তবে, স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে তৎপর রয়েছে প্রশাসন ও হাইওয়ে পুলিশ।

আল / দীপ্ত সংবাদ