শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: মারা যাওয়া সাংবাদিকের বাসায় সাদিক-ফরহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু নির্বাচন: মারা যাওয়া সাংবাদিকের বাসায় সাদিক-ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় মারা যান সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী (৪০)। নির্বাচনের পর তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ ও ইসলামী ছাত্রশিবির নেতারা।

এ সময় মৃত সাংবাদিকের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ছাত্রশিবিরের পক্ষ থেকে তার দুই সন্তানের খরচ বাবদ নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসু নবনির্বাচিত জিএস ও ঢাবি শাখা ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ।

পোস্টে তিনি লিখেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স ৪ বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’

‘চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’ অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

ফরহাদ আরও লিখেন, ‘আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত ২ লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’

সাংবাদিক শিবলী‘র পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস টেলিভিশনে ‘সিটি রিপোর্টার‘ হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এসএ