শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের কর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। টুঙ্গীপাড়া থানায় আগুন দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।

এর আগে দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এরপর টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় থাকা অন্তত ছয়টি গাড়িসহ থানার মূল ভবনে অগ্নিসংযোগ করা হয়।