শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
সারাদেশ

টাঙ্গাইল দেলদুয়ারে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইল দেলদুয়ারে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের দেলদুয়ারে ধানের জমিতে রাক্ষুসে মাছ চাষ করে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ফাজিলহার্টী ইউনিয়নের এলাচিপুর উত্তর পাড়া এলাকার সাদারণ জনগণ এ মানববন্ধন করে।

এলাচিপুর উত্তর পাড়া নষ্ট হয়ে যাওয়া ধানের জমির পাশের রাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েকশত নারী–পুরুষ অংশগ্রহণ করে। জানা গেছে, এলাচিপুর উত্তর পাড়ায় প্রায় ১৩৩ বিঘা ধানের জমি রয়েছে। সম্প্রতি ধানের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে কৃষকদের না জানিয়েই মাছ চাষ শুরু করে পাশের এলাকার কয়েক জন মানুষ। এতে করে কৃষকের সব ধানগাছ মাছে খেয়ে নষ্ট করে ফেলে। এ বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিস বরাবর অভিযোগ দিয়েছে স্থানীয় কৃষকরা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী জানান, আমি অভিযোগ পেয়েছি। এটা দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ