শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
সারাদেশ

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিবলু তালুকদার (৫৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের সার্বিক দিক–নির্দেশনায় তার নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

টাঙ্গাইল সদর থানার এএসআই (নিঃ) মোঃ শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার (১৭ জুন) মূলতবী থাকা পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ শিবলু তালুকদার (৫৫) কে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করে। ওই আসামি টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকার মৃত নায়েব আলী তালুকদার এর ছেলে।

তিনি আরো জানান, বিশেষ গোপনীয় সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন যাবত আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে টাঙ্গাইল সদর থানাধীন যমুনার চর এলাকা হইতে গ্রেফতার করা হয়।

 

সুমন খান / আল /দীপ্ত সংবাদ