
টাঙ্গাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবাল গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের বেপারী পাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বেপারীপাড়া এলাকা থেকে ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিষ্ফোরক–নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামী তিনি।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, উদ্দেশ্য প্রণোদিত মামলায় ফরহাদ ইকবালকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানাই।
এসএ/দীপ্ত নিউজ








