শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

স্থানীয়রা জানান, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে শতাধিক মানুষ মহাসড়কে জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টা নাগাদ নেমে আসেন মহাসড়কে এবং টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের সাথে দিতে চেয়েছিল। তখন টাঙ্গাইলবাসী এক সাথে প্রায় ১০ লাখ গণ স্বাক্ষর নিয়ে তার প্রতিবাদে স্মারকলিপি দিয়ে বাতিল করেছিল। এখন পুনরায় আবার ময়মনসিংহ বিভাগের সাথে টাঙ্গাইলকে যুক্ত করতে প্রস্তাবনা দিয়েছে। টাঙ্গাইল জেলার জনগন কোন ভাবেই এটা মেনে নেবে না। আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।